ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগে অনিয়ম ও অবৈধ সম্পদের অভিযোগ অস্বীকার রেলের ডিজির পিএস নাসির উদ্দিনের শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

২৫ জুন খুলনা-বরিশাল-গোপালগঞ্জের ১৫ সেতুর টোল মওকুফ

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুন, ২০২২,  11:12 AM

news image

আগামীকাল খুলছে স্বপ্নের পদ্মা সেতুর দ্বার। দুই পাড়ে এখন সাজ সাজ রব। শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান ঘিরে আশপাশের এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের যাতায়াত যানজটমুক্ত করতে এদিন খুলনা, বরিশাল ও গোপালগঞ্জের ১৫টি সেতুর টোল মওকুফ করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব ফাহমিদা হক খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদ্মা সেতু উদ্বোধনের দিন (২৫ জুন) খুলনা জোনের আওতাধীন খানজাহান আলী (রূপসা) সেতু ও দড়াটানা সেতু, বরিশাল জোনের দোয়ারিকা-শিকারপুর সেতু, দপদপিয়া সেতু, গাবখান সেতু, বলেশ্বর সেতু, পটুয়াখালী সেতু, শেখ রাসেল সেতু, শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু ও পায়রা (লেবুখালী) সেতু এবং গোপালগঞ্জ জোনের মোল্লাহাট সেতু, আচমত আলী খান বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, কালনা ফেরি ও শেখ লুৎফর রহমান সেতু (পাটগাতী সেতু) থেকে টোল আদায় মওকুফ করা হলো। যানজটমুক্ত রাখার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে অর্থ বিভাগের সম্মতি রয়েছে।

পদ্মা সেতু উদ্বোধনের দিন যানজট এড়াতে এর আগে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বুড়িগঙ্গা সেতু, ধলেশ্বরী সেতু ও আড়িয়াল খাঁ সেতুর টোল আদায় না করার কথা জানায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির