ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর সাজাপ্রাপ্ত ডাকাত আজিজুল গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২৩,  12:26 PM

news image

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ মঙ্গলবার রাতে চট্রগ্রামের চান্দগাঁও এলাকা থেকে ৩০ বৎসর ছদ্মবেশে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত ডাকাত আজিজুল (৫৭) কে গ্রেফতার করে। সে উপজেলার মশাখালী ইউনিয়নের বীরখারুয়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। বুধবার সকালে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠায় পুলিশ।
জানা যায়, ১৯৯৩ সাল থেকে ডাকাত আজিজুল দীর্ঘ ৩০ বছর পরিচয় গোপন করে ছদ্দনাম শাহজাহান ধারণ করে চট্রগ্রামে বসবাস করছিলো। ২০১৬ সালে ডাকাতি মামলায় তাকে ১১ বছরের কারাদন্ড দেয় আদালত। মামলা হওয়ার পর থেকেই সে পালিয়ে বেড়াচ্ছিলো। চট্রগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় পুলিশ তার অবস্থান নিশ্চিত করে। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
পাগলা থানার ওসি রাজু আহাম্মদ বলেন, সাজা ওয়ারেন্টমূলে ৩০ বছর পালিয়ে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে চৌকস পুলিশের দল আসামী ডাকাত আজিজুল কে গ্রেফতার করে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির