ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

৩১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম অনুভূত হচ্ছে ৪১ ডিগ্রির

#

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  1:02 PM

news image

দেশজুড়ে প্রখর রোদের সাথে অনুভূত হচ্ছে তীব্র গরম। তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভূত হচ্ছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন। তার মতে, বর্ষাকালের বিদায়ঘন্টার কারণেই অসহ্য গরম অনুভূত হচ্ছে। সেই সাথে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।  

আবহাওয়াবিদ ওরম ফারুক জানান, দিন ও রাতে এখন সমানতালে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। রাতেও গরম পড়ছে। রাতের তাপমাত্রা সাধারণত ২৭ ডিগ্রির নিচে থাকলে গরম অনুভূত হয় না। তবে ২৭ ডিগ্রির বেশি তাপমাত্রা থাকলে গরম অনুভূত হয়। যেমন গতকাল রাতের তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যার ফলে গরম বেশি অনুভূত হয়েছে। 

৩১ ডিগ্রির তাপমাত্রা ৪১ ডিগ্রি অনুভূত হচ্ছে কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন যেহেতু টানা বৃষ্টি হচ্ছে না এবং হালকা বৃষ্টির পরে রোদ দেখা যাচ্ছে, সেহেতু গরম অনুভূত হচ্ছে। এছাড়া বর্তমানে আবহাওয়ায় জলীয়বাষ্পের সাথে বাতাসেও আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ৩১ ডিগ্রির তাপমাত্রায় ৪১ ডিগ্রি অনুভূত হচ্ছে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির