ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

৩ বিভাগে ভারি বৃষ্টিসহ শিলাবৃষ্টির পূর্বাভাস

#

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২২,  3:54 PM

news image

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল ছাড়া সব বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। সিলেট ও রংপুরে বৃষ্টির প্রবণতা ছিলো বেশি। এ সময়ে সবচেয়ে বেশি ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে। সোমবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। বেলা সাড়ে ১১টা পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি (একদিনে ২৩ থেকে ৪৩ মিলিমিটার) থেকে ভারি (একদিনে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

সোমবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে ঝড়-বৃষ্টির এই প্রবণতা আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ডিমলা ও নিকলিতে, ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির