ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

৪০ পণ্যের মূল্য বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০২২,  10:56 AM

news image

আর কয়েকদিন পরই শুরু হচ্ছে রমজান। মুসলমানদের সর্বোত্তম এ মাস উপলক্ষে ৪০টি পণ্যের পাইকারি ও খুচরা মূল্য বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। এসব পণ্যের মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, সবজি, ফল, ডিম, মুরগি। রমজানে কৃষিপণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে গতকাল বুধবার ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কৃষি বিপণন অধিদপ্তরের বৈঠকে রাজধানীর বাজারগুলোতে এ তালিকা টাঙানোর নির্দেশ দেয়া হয়েছে।

কৃষি বিপণন অধিদপ্তর জানিয়েছে, রমজানে চাহিদা অনুযায়ী উৎপাদন ও আমদানি স্বাভাবিক আছে। কোনো পণ্যের ঘাটতি নেই। তার পরও বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হলে কঠোর অবস্থানে যাবে সরকার।

বৈঠকে কৃষি বিপণন অধিদপ্তর জানিয়েছে, রমজানে বিপুল চাহিদা সম্পন্ন ছয় পণ্য- ছোলা, পেঁয়াজ, ভোজ্যতেল, মসুর ডাল, চিনি ও খেজুরের পর্যাপ্ত মজুত রয়েছে। এসব পণ্যের চাহিদার তুলনায় সরবরাহ বেশি রয়েছে। এ ছাড়া আমদানিও বেড়েছে। আমদানি প্রক্রিয়ায়ও রয়েছে বিপুল পরিমাণ পণ্য।

রমজান মাস সামনে রেখে ৬টি পণ্যের মজুদ পরিস্থিতি পর্যালোচনা করে একটি প্রতিবেদন তৈরি করেছে কৃষি বিপণন অধিদপ্তর। প্রতিবেদনে আমদানি তথ্যের পাশাপাশি ৪০টি পণ্যের মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ খুচরা মূল্য- মোটা চালের ৪৭ টাকা, মসুর ডাল (মোটা) ৯৮ টাকা, ছোলা ৭২ টাকা, সয়াবিন তেল (খোলা) ১৩০ টাকা, সয়াবিন তেল (ক্যান লিটার) ১৬০ টাকা, চিনি (সাদা আমদানি) ৭৪ টাকা, দেশি পেঁয়াজ ৩৬ টাকা, আমদানি করা পিঁয়াজ ৪৭ টাকা, ফার্মের ডিমের হালি ৩৬ টাকা, ব্রয়লার মুরগির কেজি ১৬৪ টাকা এবং সোনালি মুরগির কেজি ২৮৯ টাকা। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির