ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০২৪,  2:27 PM

news image

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। এর আগে বুধবার (১১ ডিসেম্বর) রাত ৩টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘন কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, ফেরি বন্ধ থাকায় শত শত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় থাকে। চরম দুর্ভোগে পড়ে বয়স্কসহ শিশুরা। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশা কেটে যাওয়ার পর সকাল সোয়া ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্নে চলছে।

তিনি জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় ৬টি ফেরি আটকা পড়েছিল। এতে যাত্রী, চালক ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ফেরি চলাচল বন্ধ থাকাকালীন জরুরি পণ্যবাহী ট্রাক ও যাত্রীরা বিশেষভাবে ভোগান্তির শিকার হন। বর্তমানে এ নৌরুটে ছোট বড় মিলে মোট ১২টি ফেরি চলাচল করছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির