ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

৭-১ গোলের জয়ে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

#

স্পোর্টস ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০২৪,  10:19 AM

news image

উজবেকিস্তানে চলছে ফিফা ফুটসাল বিশ্বকাপ ২০২৪। ২৪ দলের এই আসরে দারুণ এক শুরু পেয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও ইউক্রেনকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে আলবিসিলেস্তেরা। 

গতকাল শনিবার দিবাগত রাতে তাসখন্দের হুমো অ্যারেনায় ইউরোপিয়ান প্রতিপক্ষ ইউক্রেনের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। পেট্রো শোতুরমার গোলে ১৮ মিনিটেই লিড পেয়ে যায় আর্জেন্টিনা। তবে সেখান থেকেই যেন ম্যাচে ফেরার প্রেরণা পায় আলবিসেলেস্তেরা। 

কেভিন আরিয়েত্তা এই দলে যুক্ত হয়েছিলেন আরেকজনের ইনজুরির সুবাদে। তিনিই ম্যাচে পেয়েছেন জোড়া গোল। ক্রিশ্চিয়ান বোরুতোও করেছেন জোড়া গোল। বাকি তিন গোল আসে অ্যালান ব্রান্ডি, মাতিয়াস রোসা এবং লুকাস বোলি অ্যালেমিনোর পা থেকে। গ্রুপ ‘সি’ তে আর্জেন্টিনার পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। ১৮ তারিখ হবে সেই ম্যাচ। আর শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ অ্যাঙ্গোলা। ২১ তারিখ হবে সেই ম্যাচ। 

এদিন গ্রুপ ‘সি’ এর অন্য ম্যাচে অ্যাঙ্গোলা ও আফগানিস্তান ম্যাচে অবশ্য দেখা গিয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচের শুরু থেকেই ছিল আক্রমণ আর প্রতি আক্রমণ। শেষ পর্যন্ত আফগানিস্তানই অবশ্য পেয়েছে জয়। ৬-৪ গোলে তারা হারায় অ্যাঙ্গোলাকে।  

২৪ দলের এই আসরে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দল জায়গা পাবে শেষ ষোলোতে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির