ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

৯ হাজার টাকায় বিক্রি হলো একটি ইলিশ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ আগস্ট, ২০২৩,  10:55 AM

news image

বরগুনার আমতলীতে একটি ইলিশ বিক্রি হয়েছে ৯ হাজার টাকায়। ইলিশটির ওজন ছিল সোয়া দুই কেজি।

মঙ্গলবার (৮ আগস্ট) রাতে আমতলী মাছ বাজারে মাছটি বিক্রি হয়।

জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরেও বরগুনার আমতলীর পায়রা নদীতে জাল ফেলেন জাহিদ নামের এক জেলে। বিকেলে তার জালে ধরা পরে ইলিশ মাছটি। পরে মাছটি বিক্রির জন্য বিকেলে আমতলী মাছ বাজারের তালুকদার মৎস্য আড়তে নিয়ে আসেন তিনি।

আড়তদার রাসেল নিলামের মাধ্যমে আট হাজার টাকায় ইলিশ মাছটি খুচরা বিক্রেতার কাছ বিক্রি করেন। খুচরা বিক্রেতা মাসুদ গাজী ওই মাছটি কিনে তা ৯ হাজার টাকায় এক ক্রেতার কাছে বিক্রি করেন।

জেলে জাহিদ জানান, ইলিশের ভরা মৌসুম থাকলেও এখনো পায়রা নদীতে মাছ পাওয়া যাচ্ছে না। এরমধ্যে আজকে জালে এত বড় ইলিশ মাছ পেয়ে অনেক খুশি হয়েছি।

আমতলী পাইকারি মাছের আড়তদার রাসেল মিয়া জানান, এবছর ইলিশের ভরা মৌসুমে এত বড় সাইজের ইলিশ আর বাজারে আসেনি। বহু বছর পর এতবড় ইলিশ চোখে দেখলাম।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, জেলেরা ইলিশের নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করায় নদী সাগরে অনেক বড় সাইজের মাছ পাওয়া যাচ্ছে। এটা জেলেদের জন্য সুখবর। জেলেরা নিষেধাজ্ঞার সুফল পাচ্ছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির