ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

‎কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৯ মার্চ, ২০২৬,  3:14 PM

news image

‎লালমনিরহাট লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (৬০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে।

‎রোববার (২৯ মার্চ) সকালে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের চলবলা ইউনিয়নের সুকানদীঘি রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত আইয়ুব আলী ওই এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আইয়ুব আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। আজ ভোরে তিনি বাড়ি থেকে বের হয়ে রেললাইনের ওপর গিয়ে শুয়ে পড়েন। এসময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

​কালীগঞ্জ থানার পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির