ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

‎ঢাকা থেকে সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার, নেওয়া হয়েছে লালমনিরহাটে

#

নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল, ২০২৬,  4:32 PM

news image

‎রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করা হয়েছে।

‎বুধবার (৮ এপ্রিল) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

‎​গ্রেফতারের পরপরই কঠোর নিরাপত্তায় তাকে ঢাকা থেকে লালমনিরহাটে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হেফাজতে রয়েছেন।

​লালমনিরহাট ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরবর্তীতে তাকে লালমনিরহাটে নিয়ে আসা হয়েছে।

​সফুরা বেগম রুমী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তবে ঠিক কোন মামলায় বা কী সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। পুলিশের দাবি, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

​এদিকে, সাবেক এই নারী সংসদ সদস্যের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির