ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান কী কারণে ইরানে অভিযান স্থগিত রেখেছেন, জানালেন ট্রাম্প হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ : পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু যতক্ষণ যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে, ততক্ষণ আমরাও শান্ত থাকব : ইরান সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা আবারও জাপানের উদ্দেশে উড়ল বিমানের ফ্লাইট একরামুল হত্যা : হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

‘দেশটা জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ বলা সেই বিচারপতি বিদায় সংবর্ধনা নেবেন না

#

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২৩,  2:08 PM

news image

‘দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ মন্তব্য করা বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বিচারিক জীবনে শেষ কর্মদিবস আজ। সুপ্রিম কোর্টে রীতি অনুযায়ী শেষ কর্মদিবসে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে বিদায়ী বিচারপতিকে সংর্বধনা দেওয়া হয়ে থাকে। কিন্তু বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ সুপ্রিম কোর্ট প্রশাসনকে জানিয়ে দিয়েছেন, তিনি কোনো ধরনের সংর্বধনা নেবেন না। আজ রোববার সংশ্লিষ্ট কোর্ট ও সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সুপ্রিম কোর্টের প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের তোড়া পৌঁছে দেওয়া হবে।এ ধরনের মন্তব্য করার কারণে সংশ্লিষ্ট বিচারপতির বিরুদ্ধে ওইদিন প্রধান বিচারপতির কাছে অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, ‘একটি মামলার ফৌজদারি আপিল শুনানিকালে বিচারপতির এ ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ ধরনের মন্তব্য করে ওই বিচারপতি সংবিধানবলে যে শপথ নিয়েছিলেন তা ভঙ্গ করেছেন। এ ধরনের মন্তব্য সম্পূর্ণ অসাংবিধানিক এবং অত্যন্ত গর্হিত। যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।’

ওই দিন সন্ধ্যায় মন্তব্য করা বিচারপতিকে খাস কামরায় ডেকেছিলেন প্রধান বিচারপতি। এ সময় প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা বিচারপতি মো. ইমদাদুল হক আজাদকে সতর্ক করে কথাবার্তায় আরও যত্নশীল হওয়ার পরামর্শ দেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির