ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

‘পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে ভারতের সঙ্গে দ্রুতই বৈঠক’

#

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২৪,  1:34 PM

news image

পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে ভারতের সঙ্গে দ্রুতই বৈঠকে বসা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর গ্রিন রোডের পানি ভবনের সম্মেলন কক্ষে ‘অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অভিন্ন জলরাশিতে কত ধরনের স্থাপনা রয়েছে, কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পানির পরিমাণ কত- এ তথ্যগুলো আমাদের পেতেই হবে। আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে একটা দেশের এটা বলার সুযোগ নেই যে, একটা নদী শুধু তাদেরই। আমার মানুষদের পানি দিয়ে পরে আমি অন্য মানুষের কথা ভাবব, এটা বলার কোনো সুযোগ নেই।

পানিসম্পদ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক নদীতে আমার ভাগের একটি হিসাব রয়েছে। আমরা পানির এই হিস্যা নিয়ে জনমানুষের কথা শুনে আলোচনার পয়েন্টগুলো নির্ধারণ করব। আমরা অবশ্যই ভারতের সঙ্গে বসে এসব বিষয়ে আলাপ-আলোচনা করব। আলোচনার সূত্রপাতে আমরা খুব একটা দেরি করব না, দ্রুতই করতে চাই। তবে এ মুহূর্তে আরও কয়েকটি বিষয় বেশি গুরুত্ব দিয়ে দেখার কারণে এটির (ভারতের সঙ্গে আলোচনা) হয়তো আরও কিছুদিন সময় লাগতে পারে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, উজান থেকে পানি নেমে আসার তথ্য জানার জন্য আন্তর্জাতিক আইন থাকার দরকার নেই। এটা আমার দেশের প্রথাগত অধিকার। এটা ঠিক যে, আমরা বন্যা আটকাতে পারব না। কিন্তু আগাম তথ্য জানতে পারলে, সতর্ক থাকতে পারব। জলবায়ু পরিবর্তনের এ সময়ে প্রলয়ংকরী বন্যা বাড়বে। তাই ভারত, নেপাল, চায়না থেকে আমাদের এসব তথ্য পেতে হবে।

সেমিনারে বিশ্ব নদী দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক এবং পরিবেশবাদী সংগঠন বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির