ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

‘মেসি রোনালদোর চেয়ে এগিয়ে আমি’

#

স্পোর্টস ডেস্ক

১১ জুলাই, ২০২৩,  12:16 PM

news image

মেসি কিংবা রোনালদো নন, জাতীয় দলের হয়ে এই মুহুর্তে সবচেয়ে বেশি এগিয়ে আছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। এ দাবি, আর কারও নয়। ছেত্রী নিজেই নিজের ব্যাপারে এমন মন্তব্য করেছেন। জাতীয় দলের জার্সিতে তার অর্জনও কম নয়। এখন পর্যন্ত চারবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা পেয়েছেন ছেত্রী। একবার এএফসি চ্যালেঞ্জ কাপের শিরোপাও আছে তার। সবমিলিয়ে ভারতের নীলে বেশ উজ্জ্বলই বলা যায় ভারতীয় অধিনায়ককে। 

জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি গোলের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনালদো, আল দাইয়ি এবং লিওনেল মেসির পরেই আছেন ভারতের সুনীল ছেত্রী। ভারতের জার্সিতে ১৪২ ম্যাচে করেছেন ৯২ গোল। ১০০ গোলের মাইলফলক স্পর্শ করতে আর মাত্র ৮ গোল দরকার তার। 

ম্যাচপ্রতি তার গোলসংখ্যা দশমিক ৬৫। এই হিসেবে অবশ্য ইরানের আল দাইয়ির চেয়েও ভাল অবস্থানে আছেন ভারতীয় অধিনায়ক। তার সামনে আছেন কেবল লিওনেল মেসি (০.৫৯) আর ক্রিশ্চিয়ানো রোনালদো (০.৬২) 

ছেত্রীর নিজের কথাতেও এবার পাওয়া গেলো আত্মতুষ্টির ছাপ। ভারতীয় সংবাদমাধ্যমের কাছে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষ দশে আমি আছি। অন্য ৯ জনের সঙ্গে আমার কোনো তুলনাই হয় না। আমি অন্যদের মতোই মেসি ও রোনালদোর বড় ভক্ত। তাদের সঙ্গে আমার কোনো তুলনাই হয় না। আমি এই তালিকাকেও খুব গুরুত্ব কখনো দিই না। তবে হ্যাঁ, জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার বিষয়ে আমি মেসি–রোনালদোদের চেয়ে হয়তো কিছুটা এগিয়ে আছি।  

ফুটবল বিশ্বে ভারতের অবস্থান বিবেচনায় বেশ শক্তিশালী কিছু দলের বিপক্ষেই গোলের দেখা পেয়েছেন সুনীল ছেত্রী। সাফ অঞ্চলের বিভিন্ন দেশের সাথে নিয়মিত গোল করেছেন তিনি। এর পাশাপাশি সিরিয়া, বাহরাইন, দক্ষিণ কোরিয়া, ক্যামেরুন, ফিলিস্তিন, নিউজিল্যান্ড কিংবা উত্তর কোরিয়ার মত দেশের বিপক্ষেও গোল আছে তার। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির