ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

‘সরকারের লোকেরা নাশকতা করে দোষ দিচ্ছে আন্দোলনকারীদের ওপর’

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৪,  12:13 PM

news image

যারা গণতন্ত্ররে জন্য আন্দোলন করছে সরকারের লোকেরা খুন-গুম ও নাশকতা করে দোষ তাদের ওপর চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারা নিজেরা নিজেরা খুন করছে, নাশকতা করে চাপিয়ে দিচ্ছে যারা গণতন্ত্র, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করছে তাদের ওপর।

সোমবার (১ জানুয়ারি) সকালে ‘ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন’ সফল করতে কাফরুল এলাকায় লিফলেট বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, আওয়ামী লীগ জোর-জবরদস্তি করে জনগণকে ধমক দিয়ে একটি নির্বাচন করতে চাচ্ছে। তারা জোর করে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। তাই অবৈধ সরকার যাতে জোর করে ক্ষমতায় না থাকতে পারে তাদের বিরুদ্ধে আপনাদের শান্তিপূর্ণ অধিকার প্রয়োগ করুন, ভোট দিতে যাবেন না।

আওয়ামী লীগ গণতন্ত্রকে আগেই হত্যা করেছে বলে উল্লেখ করে রিজভী বলেন, এখন ডামি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে দাফন করতে চায়। মানুষের মানবাধিকার আজ ধ্বংসের পথে। অবৈধ সরকারের পাতানো এই নির্বাচনে প্রার্থী নিজেই বলেন, আমি ভারতের প্রার্থী।

নির্বাচনের ফলাফল ভোটের আগেই ঠিক হয়ে গেছে মন্তব্য করে রিজভী বলেন, শুধু রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা খরচ করা ছাড়া আর কিছু নেই। ডামি এই নির্বাচন ইতোমধ্যেই ড্যাম হয়ে গেছে। ভাগবাটোয়ারার এই নির্বাচন দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির অর্থনীতি বিষয়ক সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, জাকির হোসেন, কাফরুল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকরামুল হক, ফজলুর রহমান মন্টু প্রমুখ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির