আজকের খবর
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে রুহুল আমিন (৩০) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে প্রতিবেশীরা। রোববার (২৯ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার স্বরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। রুহুল আমিন স্বরগ্রামের আকমল হোসেনের ছেলে। তিনি কৃষিকাজ..
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (৩০ মে) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যদিয়ে চলছে পুঁজিবাজারের লেনদেন। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২০ পয়েন্ট।একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৫ পয়েন্ট..
পদ্মা নদীর ওপর নির্মিত সেতুর নাম ‘পদ্মা সেতু’ নামকরণ করে সরকারি গেজেট জারি হয়েছে। প্রধানমন্ত্রীর নামে এ সেতুর নামকরণ করার দাবি উঠলেও এতে রাজি হননি সরকার প্রধান।রোববার (২৯ মে) সেতু বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পর সরকারি গেজেট জারি করা হয়েছে।এতে বলা হয়, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক ব..
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ শতাধিক মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে সোয়া তিন লাখের নিচে।এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ..
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। গত সপ্তাহে মিন্নির করা এ জামিন আবেদনের ওপর বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আজ শুনানি হতে পারে।সোমবার (৩০ মে) অ্যাডভোকেট মো. শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।..
১৯তম ওভারের প্রথম বল, শিরোপা জিততে ৪ রান প্রয়োজন গুজরাট টাইটানসের। ওবেদ ম্যাকয়ের করা বলটিকে গুজরাটের শুবমান গিল সজোরে পুল করলেন, বল উড়ে গিয়ে ঠাঁই পেল সীমানার ওপারে। গুজরাটের অবিশ্বাস্য অভিষেক মৌসুমের ইতিটা তো এমন রাজসিক ভঙ্গিতেই হওয়া উচিত ছিল, ছক্কা মেরে শিরোপা নিশ্চিত করে যেন সেই দাবিটাই মেটাল..
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তার বিরুদ্ধে সম্রাটের পক্ষে করা আবেদনের শুনানির জন্য আগামী ৬ জুন দিন ধার্য করেছেন আপিল বিভাগ।সোমবার (৩০ মে) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে সম্..
দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সর্বোচ্চ ১৭ হাজার ৪৩৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। তিনি গরীবের আইনজীবী হিসেবে সারা দেশে পরিচিতি পাওয়া মৃত অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদারের ছেলে। বাবার সুনামের কারণেই তিনি সর্বোচ্চ ..
ভারত ও বাংলাদেশের মধ্যে বয়ে যাওয়া তিস্তা নদীর পানি ঢাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক এই নদীর পানির ন্যায্য পাওনা নিশ্চিতে তাই দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। কিন্তু যে কারণেই হোক, বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি আলোর মুখ দেখেনি এখনও।আর তাই পরোক্ষভাবে বন..
রোববার সকালে লালমনিরহাট সার্কিট হাউস মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও কমান্ডারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পকিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার মেজব..
ট্রাফিক পুলিশের দেওয়া মামলার প্রতিবাদে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে পৌনে ১১টা পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে রাখে। এত করে ওই পথে তীব্র যানজট দেখা দেয়। পরে ট্রাফিক পুলিশ ও তেজগাঁও পুলিশের অনুরোধে রাস্তা থেকে সরে যায় শ্র..
মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারি মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।তিনি বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারি অস্ত্র।শনিবার (১৪ জুন) সকাল ১১টায় রাজধানীতে আর্মড পুলিশ ব্..
শততম টেস্টে সেঞ্চুরি করে দিনের শুরুটা করেছিলেন মুশফিকুর রহিম। এবার তারই পথ ধরলেন আরেক অভিজ্ঞ তারকা লিটন দাস। এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ম্যাজিক ফিগারের দেখা পেলেন। জোড়া সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের সংগ্রহ ছুটছে ৪০০ রানের পথে। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৫ উইকেট স্বাগতিকরা ৩৮৭ রা..
জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ—মূল প্রতিপাদ্য নিয়ে আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বই মেলা। ওই দিন বিকেল ৩টায় বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষ্যে বাংলা একাডেমি..
এশিয়া কাপের গ্রুপপর্বের তিন ম্যাচে ২ জয় ও ১ হারের পরও সুপার ফোর নিশ্চিত ছিল না বাংলাদেশের। তাকিয়ে থাকতে হয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচের দিকে। সমীকরণ ছিল এমন—আফগানরা হারলেই সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের।সাম্প্রতিক সময়ে বাইশগজে দুই দলের খেলোয়াড়দের মতো সামাজিক যোগাযোগ..
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর-এর সঙ্গে বৈঠকে তি..
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজসহ ৬টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। ব্যক্তি নামগুলো বাদ দিয়ে জেলার নামে নামকরণ করা হয়েছে এসব প্রতিষ্ঠান।বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা..
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় দ্রুতগতির প্রাইভেটকার উল্টে তিনজন নিহত হয়েছেন। এছাড়া আরও একজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শ্রীনগর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন..
নিজেদের পছন্দের ওয়ানডে ফরম্যাট যেন এখন বাংলাদেশের দুর্দশায় পরিণত হয়েছে। সর্বশেষ ১২ ম্যাচের ১১টিতেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ওয়ানডেতে তাদের এমন বিপর্যয়ের পেছনে মূল দায়টা ঘুরে-ফিরে ব্যাটারদের ওপরেই যাচ্ছে। আফগানিস্তান সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফেরার অল্প সময়ের মাঝেই আজ (শনিবার) থেকে ওয়েস্ট ইন্ডিজের ..
চট্টগ্রামের পটিয়া থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা ওসির পদত্যাগ চেয়ে স্লোগান দিচ্ছেন।বুধবার (২ জুলাই) সকাল ১০টা থেকে থানার প্রবেশপথে অবস্থান নিয়েছেন তারা। পুলিশ প্রধান ফটক বন্ধ করে থানার ভেতরে অবস্থান করছে।পটিয়া থানার সামনে অবস্থান নেওয়া বৈষম্যবি..