ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২২,  12:03 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগে রাস্তাঘাট ধ্বংসপ্রাপ্ত ছিল, উন্নয়ন ছিল না। সেখানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ব্যাপক উন্নয়ন করেছে। বিশ্ব দরবারে বাংলাদেশের মান মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে। দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। রোববার (২০ নভেম্বর) সকালে ইপিজেডের শিল্প ও অবকাঠামো উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে রপ্তানি বৃদ্ধি করা ও দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করে যাওয়া। পরিকল্পনা রয়েছে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার। দেশি-বিদেশি বিনিয়োগে পদক্ষেপ নিয়েছি আমরা।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ব্যবসায়ী-বান্ধব সরকার। গবেষণার মাধ্যমে আমরা ফসল উ’পাদনের উদ্যোগ নিয়েছি, দেশের চরাঞ্চল পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি, শিল্পায়নের ব্যবস্থা করেছি। তবে কিছু একটা সমস্যা তৈরি হচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে।

নিষেধাজ্ঞার ফলে সুযোগটা কমলেও বাংলাদেশ অতো খারাপ অবস্থায় নেই বলে দাবি করেন প্রধানমন্ত্রী। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের জন্য আওয়ামী লীগ সরকার সুযোগ সুবিধা দিচ্ছে, আপনারাও সেভাবে সহযোগিতা করুন।

কৃষি জমি ঠিক রেখে শিল্পায়নকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি এলাকায় শিল্প গড়ে তুলতে হবে। তবে যত্রতত্র শিল্পায়ন করা যাবে না।

ফসলি জমি নষ্ট না করে শিল্প কারখানা স্থাপনের তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, যত্রতত্র শিল্পায়ন করা যাবে না। ফসলি জমিতে ফসলই হবে। ফসলি জমি যেন নষ্ট না হয়। যেসব জায়গা কাজে আসে না সেগুলোতে আবাসন ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানে দেশের মানুষের কল্যাণে কাজ করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধুকন্যা।

ব্যবসায়ীদের জন্য সরকারের সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন আর হাওয়া ভবন নেই। কোনো কাজ পেতে হলে আর এখানে-সেখানে ছোটাছুটি করতে হয় না। ব্যবসায়ীরা ব্যবসা করছেন সেই সুযোগ করে দিচ্ছে সরকার।

উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে হলে কৃষি ও শিল্প উন্নয়নের পাশাপাশি রফতারি বাজার খোঁজারও পরামর্শ দেন বঙ্গবন্ধুকন্যা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির