ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২৪,  12:58 PM

news image

অস্ট্রেলিয়ায় প্রায় দুই সপ্তাহ পারিবারিক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানান, সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০টা ২৫ মিনিটে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে ঢাকায় পৌঁছে তেমন কথা বলেননি বিএনপি মহাসচিব। দেশের অবস্থা কেমন দেখছেন জানতে চাইলে তিনি বলেন, ‌‘দেশ ভালো আছে। ইনশাআল্লাহ ভালো হবে। আমি ভালো আছি। পরে আপনাদের সঙ্গে কথা হবে। ধন্যবাদ।’

গত ১১ অক্টোবর বড় মেয়ে ডা. শামারুহ মির্জা ও তার পরিবারের সঙ্গে অবকাশ কাটাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির