ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০ অস্ট্রেলিয়াকে সহজেই হারাল ব্রাজিল ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা মাঠপর্যায়ের ৪০ শতাংশ পদ শূন্য স্বাস্থ্য খাতে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০ চট্টগ্রাম থেকে নাজিরহাটে নিয়মিত ট্রেন চালুর দাবি ডেঙ্গুতে ৬জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১৯৪২ দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের প্রশংসা করলেন রাষ্ট্রপতি ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন-একনেক

অস্ট্রেলিয়াকে সহজেই হারাল ব্রাজিল

#

স্পোর্টস ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৬,  6:38 PM

news image

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করার পর সমালোচনার মুখে পড়েছিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তাই দ্বিতীয় ম্যাচের একাদশে সাত পরিবর্তন আনেন তিনি। তাতে সফলতাও পেলেন। এবার ৪-২ গোলের জয় তুলে নিয়েছে সেলেসাওরা।

ব্রাজিলের হয়ে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করেন ভান্দেরসন। দ্রুত কয়েকটি পাসে অস্ট্রেলিয়ার রক্ষণ ভেঙে ডান দিক দিয়ে বক্সে ঢুকে নিচু শটে দূরের কোণ দিয়ে বল জালে পাঠান এই ডিফেন্ডার। তাতে শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল।

তবে গোল হজমের পরও ম্যাচ থেকে ছিটকে যায়নি অস্ট্রেলিয়া। ২৮ মিনিটে কর্নার থেকে আলেসান্দ্রো সিরকাতির গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর ৩৩তম মিনিটে কনর মেটকাফের দুর্দান্ত শটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আবারও ম্যাচে ফেরে ব্রাজিল। অস্ট্রেলিয়ার বক্সে দানিলোর পায়ে হ্যারি সাউটারের চ্যালেঞ্জের পর রেফারি ভিএআর মনিটরে গিয়ে রিপ্লে দেখেন। এরপর ব্রাজিলকে পেনাল্টি দেন।

ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচে প্রথমার্ধেই ৪ গোল স্পটকিক নিতে এগিয়ে আসেন রাফিনিয়া। নিচু ও জোরালো শটে বল জালে পাঠান তিনি। অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ সঠিক দিকেই ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু শটের গতি এতটাই বেশি ছিল যে বল ঠেকাতে পারেননি। ৪৫ মিনিটে গোল করে ব্রাজিলকে ২-২ সমতায় ফেরান অধিনায়ক।

তবে বিরতির পর রাফিনিয়াকে আর মাঠে রাখেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তার জায়গায় নামেন এন্দ্রিক এবং অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেওয়া হয় ব্রুনো গুইমারেসের হাতে।

দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের হাতে নেয় ব্রাজিল। এন্দ্রিকের তৈরি করা আক্রমণ থেকে ৬৯ মিনিটে গোল করে দলকে আবার এগিয়ে দেন ব্রুনো। এরপর ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টি থেকে আরেকটি গোল করলে ব্রাজিলের জয় নিশ্চিত হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির