ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০ অস্ট্রেলিয়াকে সহজেই হারাল ব্রাজিল ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা মাঠপর্যায়ের ৪০ শতাংশ পদ শূন্য স্বাস্থ্য খাতে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০ চট্টগ্রাম থেকে নাজিরহাটে নিয়মিত ট্রেন চালুর দাবি ডেঙ্গুতে ৬জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১৯৪২ দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের প্রশংসা করলেন রাষ্ট্রপতি ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন-একনেক

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২৬,  6:14 PM

news image

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২৯ অক্টোবর এই নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন— ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ঢাকা দক্ষিণ সিটি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলিম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম ও বাংলাদেশ কংগ্রেসের হোসেন মুহাম্মদ ওমর ফারুক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর ২২ আগস্ট নির্বাচন কমিশন ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে।

কমিশন ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে এবং ভোটের তারিখ ২৯ অক্টোবর নির্ধারণ করে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গতকাল শেষ হয়।

প্রার্থীরা মনোনয়ন যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করতে পারবেন এবং নির্বাচন কমিশন ৬ অক্টোবর আপিলগুলো নিষ্পত্তি করবে।

প্রার্থীরা ৭ অক্টোবর পর্যন্ত তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ করা হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির