ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত না ফেরার দেশে সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : শফিকুর রহমান হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি ১ মে পল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান

আক্কেলপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কলেরা স্যালাইন সংকট

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৩,  10:12 PM

news image

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত কারণে প্রতিনিয়ত ডায়রিয়া রোগ নিয়ে ভর্তি হচ্ছেন অনেক রোগী। এমন সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা দিয়েছে কলেরা স্যালাইন সংকট। সংকটের কারণ হিসেবে কর্তৃপক্ষ জানিয়েছেন চাহিদার তুলনায় স্যালাইনের প্রাপ্যতা রয়েছে কম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসের ১৪ তারিখ দুপুর ১ টা পর্যন্ত এক দিনেই ডায়রিয়া রোগে ভর্তি হয়েছেন পুরুষ ৩ জন ও শিশু ১ জন রোগী। গত বছরের ২৩ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৪ জানুয়ারি পর্যন্ত ডায়োরিয়া রোগে শিশু ৯২ জন, পুরুষ ৩৩ জন এবং মহিলা ৩০ জন। এর মধ্যে শিশু রোগীর সংখ্যায় সবচেয়ে বেশি।

আরো জানা গেছে, এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লি: -এ ২০২২-২৩ অর্থ বছরে এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক হাজার মি.লি. কলেরা স্যালাইনের চাহিদা দেওয়া ছিল ৩ হাজার পিস। তবে সেই তুলনায় পাওয়া গেছে ৮’শ পিস। ৫’শ মি.লি. এর কলেরা স্যালাইনের চাহিদা ২ হাজার পিস দেওয়া হলেও বিভিন্নভাবে তা পাওয়া গেছে মাত্র ৪০ পিস। সর্বশেষ আবার ৪ জানুয়ারি আবারও ১ হাজার মি.লি. কলেরা স্যালাইনের জন্য ১ হাজার পিস চাহিদা এবং ৫’শ মি.লি. কলেরা স্যালাইনের চাহিদা দেওয়া হয়েছে ১ হাজার পিস, যা এখনও পাওয়া যায়নি। হাসপাতালের স্টোরে ১ হাজার মি.লি. কলেরা স্যালাইন শেষ হয়েছে গত বছরের ২৩ নভেম্বর এবং ৫’শ মি.লি. কলেরা স্যালাইন শেষ হয়েছে চলতি বছরের ৩ জানুয়ারি।

এতে প্রয়োজনের তুলনায় বেশি ডায়রিয়া রোগী ভর্তি থাকার কারণে কলেরা স্যালাইনের তীব্র সংকট দেখা দিয়েছে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 

একাধিক রোগীরা জানায়, ডায়রিয়া রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হলে বাহির থেকে কলেরা স্যালাইন কিনতে বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সামর্থবানরা স্যালাইন কিনতে পারলেও অসুবিধায় পরছেন দরিদ্র রোগীরা। তবে অন্যান্য প্রায় সকল ওষুধ মিলছে হাসপাতাল থেকে।

হাসপাতালে ভর্তিকৃত শাহীন রানা নামের এক রোগী বলেন, ‘আজ সকালে ডায়রিয়া জনিত সমস্যার নিয়ে হাসপাতালে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে উপরে বিছানায় আসলে নার্সরা আমাকে বাইর থেকে প্রথমে স্যালাইনের সেট কিনে আনতে বলে। এটি আনার পর তারা আবার স্যালাইন কিনে আনতে বলে। আমার সাথে লোক না আসায় বিপাকে পড়েছি’।   

এবিষয়ে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. রাধেশ্যাম আগরওয়ালার কার্যালয়ে গিয়ে তাকে না পাওয়ায় তিনি মুঠোফোনে বলেন, এ বিষয়ে আবাসিক মেডিক্যাল অফিসারের সাথে কথা বলেন।

আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আসিফ আদনান বলেন,‘ এবারের তীব্র শৈত্যপ্রবাহে শীত বেশি হওয়ায় ডায়রিয়া রোগী বেড়েছে। চাহিদার তুলনায় এবছর কলেরা স্যালাইন ২৫ থেকে ৩০ শতাংশ পাওয়া গেছে। বাহির থেকে অনান্য স্যালাইন বা ঔষধ হাসপাতালের পক্ষ থেকে সরকারিভাবে কেনা গেলেও কলেরা স্যালাইন এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি থেকেই নিতে হয়। তারা আমাদের সরবরাহ করলেই আমরা তা ভর্তি রোগীদের দিতে পারব। প্রাপ্যতা কম থাকায় এই সংকট দেখা দিয়েছে’।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির