ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
কমলো সোনা ও রুপার দাম সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ ১৫ বিজিবির চলমান মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ঢাকার বায়ু আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার বুড়িমারী স্থলবন্দরে চার দিন নীরবতা, কারণ ভারতের নির্বাচন ‎

আজ থেকে শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  11:54 AM

news image

দেশের সব আন্তঃনগর ট্রেন আজ (বুধবার) থেকে সব আসনে যাত্রী নিয়ে চলাচল করবে। এক্ষেত্রে স্বাভাবিক সময়ের মতো অর্ধেক আসনের টিকেট অনলাইনে পাওয়া যাবে। বাকি অর্ধেক আসনের টিকেট পাওয়া যাবে রেল স্টেশনের কাউন্টার থেকে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার গণমাধ্যমকে এই তথ্য জানিয়ে বলেন, বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে শতভাগ যাত্রী নিয়ে সারাদেশে ট্রেন চলাচল করবে। কেননা সরকার টিকাদান কর্যক্রম জোরদার করেছে। রেলেও আমরা শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করব।

রেলের এই কর্মকর্তা আরো বলেন, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক টিকিট স্টেশন কাউন্টারে এবং বাকি অর্ধেক টিকিট অনলাইন বা অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। তবে আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট সম্পূর্ণ বন্ধ থাকবে।

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশে নিষেধাজ্ঞা দেয়ার পরই গত ১৫ জানুয়ারি থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে। অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করলেও ট্রেনের সংখ্যা কমায়নি রেলওয়ে কর্তৃপক্ষ।

গত সোমবার (৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে রেল কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের চাহিদা পূরণে সব ট্রেন শতভাগ আসনে যাত্রী নিয়ে চালানোর সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্যবিধির খেয়াল রেখে আসনবিহীন টিকিট ও প্ল্যাটফর্ম টিকিট বিক্রি সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেনে খাবার ও রাতে বেডিং সরবরাহ করা হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির