ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

আজ শ্রীলঙ্কার মুখোমুখি অস্ট্রেলিয়া

#

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২২,  11:45 AM

news image

শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় জয়ের বিকল্প নেই অ্যারন ফিঞ্চের দলের সামনে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাঁচা-মরার ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি অস্ট্রেলিয়া। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে বড় জয়ের বিকল্প নেই অ্যারন ফিঞ্চের সামনে। পার্থে দিনের একমাত্র ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫ টায়।

নিজেদের মাটিতে যে কোনো ফরম্যাটে ২০১১ সালের পর প্রথম নিউজিল্যান্ডের কাছে হার অজিদের। নিউজিল্যান্ডের দেওয়া ২০০ রানের জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় মাত্র ১১১ রানে। রানের হিসেবে অজিদের সমৃদ্ধ ক্রিকেট ইতিহাসকে লণ্ডভণ্ড করে দিয়েছে এ হার।  সিডনির এমন শুরু নিশ্চই ভুলে যেতে চাইবেন অস্ট্রেলিয়ান সমর্থকরা।

অন্যদিকে আপসহীন লঙ্কানরা। প্রতিপক্ষ শ্রীলঙ্কা নামিবিয়ার বিপক্ষে প্রথম রাউন্ডে শুরুতে হোঁচট খেলেও পরের দুই ম্যাচেই দারুণ প্রত্যাবর্তন করেছে। সেপ্টেম্বরে এশিয়া কাপে হারে শুরু করেও শেষ পর্যন্ত শিরোপা জিতে নিয়েছিল লঙ্কানরা। সুপার টুয়েলভে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে ইনজুরিত জর্জরিত শ্রীলঙ্কা। 

দুসমন্ত চামিরা, প্রমদ মাদুশান, ধানুস্কা গুনাথিলাকা, দিলশান মাদুশাঙ্কা ও পাথুম নিশাঙ্কাকে ছাড়াই লড়তে হবে লঙ্কানদের। দু’দল এর আগে খেলেছে ২৫টি  টি-টোয়েন্ট ম্যাচ। এর মধ্যে অজিদের জয় আছে ১৫ ম্যাচ আর লঙ্কানরা জিতেছে ১০ বার।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির