ঢাকা ০২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নিম্নির এভারেস্ট জয় একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন লালমনিরহাটের তিস্তাপাড়ে ঈদ উপলক্ষে ভালোবাসার বাজারে ১ টাকায় মিলছে ২১ ধরনের পণ্য ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৯৬ লাখ টাকা টোল আদায় ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হাসপাতালে ভর্তি

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি, ২০২২,  11:52 AM

news image

করোনা পরবর্তী স্বাস্থ্যগত জটিলতা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাপস কান্তি বল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্র যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। সেখানে তার ছেলের বাসায় অবকাশযাপনে গিয়ে করোনা আক্রান্ত হন তিনি। পরে সেখানেই অবস্থান করে সুস্থ্যও জয়ে ওঠেন। পরে গত ৩১ জানুয়ারি বিকাল সাড়ে ৫টায় এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশে ফিরে আসেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১১ অক্টোবর থেকে বিচারপতি মো. শাহিনুর ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারপতি আবু আহমেদ জমাদার করোনায় আক্রান্ত ছিলেন। তিনি হাসপতালে ভর্তি হয়ে চিকিৎসা শেষে বাসায় ফেরেন। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর তিনি অপর সদস্য বিচারপতি কেএম হাফিজুল আলমকে সাথে নিয়ে বিচারিক কাজে অংশগ্রহণ করে আসছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির