ঢাকা ০২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নিম্নির এভারেস্ট জয় একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন লালমনিরহাটের তিস্তাপাড়ে ঈদ উপলক্ষে ভালোবাসার বাজারে ১ টাকায় মিলছে ২১ ধরনের পণ্য ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৯৬ লাখ টাকা টোল আদায় ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্দোলন শুরুর আগেই এফডিসিতে ঢুকে গেলেন এমডি, আসছে নতুন কর্মসূচি

#

বিনোদন ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২২,  11:36 AM

news image

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তাল এফডিসি। গতকাল ২৮ জানুয়ারি ছিলো শিল্পী সমিতির নির্বাচন। এদিন এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের৷ এ বিষয়টিকে অপমানজনক দাবি করে তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে ১৭ সংগঠন। তাদের পক্ষে পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান গতকাল ২৯ জানুয়ারি এ তথ্য জানান৷

তিনি বলেছিলেন, আজ ৩০ জানুয়ারি থেকে এফডিসির এমডিকে কর্মস্থলে ঢুকতে দেয়া হবে না এমডি নুজহাত ইয়াসমিনকে৷ তার অপসারণ দাবিতে চলবে আন্দোলন।এজন্য আজ রোববার সকাল ৯টা থেকে এফডিসির ফটকে অবস্থান করবেন ১৭ সংগঠনের নেতা-কর্মীরা। প্রয়োজনে তাদের লাশের উপর দিয়ে যেতে হবে এমডিকে।

কিন্তু আজ আন্দোলন শুরুর আগেই এফডিসিতে প্রবেশ করেছেন এমডি৷ এ নিয়ে ১৭ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা চলছে।পরবর্তী কর্মসূচি কি হতে যাচ্ছে, জানতে চাইলে পরিচালক নেতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, 'আমরা শুনেছি এফডিসির এমডি গতকাল রাতেই এফডিসিতে ঢুকেছেন। তিনি আর বের হননি। অফিসেই আছেন। আমরা তার ব্যাপারে নতুন কর্মসূচির কথা ভাবছি।'এদিকে এফডিসির গণসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, 'এমডি মহোদয় রোজকার মতো আজও সঠিক সময়ে অফিসে এসেছেন।'১৭ সংগঠন সূত্রে জানা গেছে, তারা লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন। সেইসঙ্গে এমডিকে অবরুদ্ধ করে রাখার কর্মসূচিও আসতে পারে।

এদিকে এফডিসির এমডির অপসারণসহ আরও দুই দফা দাবি রয়েছে ১৭ সংগঠনের। সেগুলো হলো শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা, শিল্পী সমিতির নির্বাচন আর কখনো এফডিসিতে হবে না।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির