ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

আমরা যাই করি রেকর্ড হয়ে যায়

#

স্পোর্টস ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২৪,  12:22 PM

news image

দ্বিতীয় ওয়ানডেতে পাঁচ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই আইরিশদের বিপক্ষে সিরিজ জিতেছে টাইগ্রেসরা। এতে উইমেন্স চ্যাম্পিয়নশিপে আরও দুই পয়েন্ট বাড়ল বাংলাদেশের। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জবাবে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।

সিরিজ জয়ের দিনে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাই আজ হাসিমুখেই সংবাদ সম্মেলনে আসেন জ্যোতি। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল নিজেদের সর্বোচ্চ রান করে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতল সর্বোচ্চ রান তাড়া করে।

সংবাদ সম্মেলনে জ্যোতি তাই হাসতে হাসতে বললেন, ‘আমরা যাই করি রেকর্ড হয়ে যায়’

তৃতীয় ম্যাচে লক্ষ্যটা কি এমন প্রশ্নে জ্যোতির উত্তর, ‘পরের ম্যাচটা জিতে হোয়াইটওয়াশ করতে চাই, আগে কখনো কোন দলকে করা হয়নি।’

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির