ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ পরিদর্শনের দায়িত্ব পেলেন ১০ কর্মকর্তা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২২,  12:23 PM

news image

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ঘর নির্মাণ কার্যক্রম পরিদর্শনের জন্য ভূমি মন্ত্রণালয় ও এর অধীনে থাকা অধিদপ্তর-সংস্থার ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। এ কর্মকর্তাদের মনোনয়ন দিয়ে গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয় থেকে আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক (জরিপ) মো. মনিরুজ্জামান, উপ-পরিচালক (অর্থ ও বাজেট) আবি-আব্দুল্লাহ, উপ-পরিচালক (সে. অপ-১) মো. আফজালুর রহমান, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার মো. রেজাউল কবীর, ঢাকার উপ-ভূমি সংস্কার কমিশনার মো. মোখতার আহমেদ, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার-৩ মুহাম্মদ কামরুল হাসান, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুল কালাম তালুকদার, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক (প্রশাসন, অর্থ ও সেবা) সুলতানা রাজিয়া, খুলনার উপ-ভূমি সংস্কার কমিশনারের মো. শাহানুর আলম ও ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব ইশরাত ফারজানা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির