ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ইভ্যালির ৭ গাড়ির নিলাম আজ

#

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২২,  11:29 AM

news image

ইভ্যালির ৭টি গাড়ির নিলাম বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। নিলামে অংশ নিতে অর্থাৎ গাড়িগুলো কিনতে নিলাম কার্ড সংগ্রহ করেছেন ১৩০ জন। গত সোমবার (৭ ফেব্রুয়ারি) গাড়িগুলো নিলামে বিক্রির জন্য ১০ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করে দিয়েছে হাইকোর্ট।

ইভ্যালির বোর্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ ওইদিন এই আদেশ দেয়। আদেশে বলা হয়, হাইকোর্টের একজন ডেপুটি রেজিস্ট্রার ও একজন সহকারী রেজিস্ট্রার নিলামের বিষয়টি তত্ত্বাবধান করবেন। আর নিলামের সময় পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন রাখতে পুলিশ কমিশনার ও র‌্যাবের মহাপরিচালককে নির্দেশ দেন আদালত।

গত ৩ ফেব্রুয়ারি বিলাসবহুল রেঞ্জ রোভারসহ সাত‌টি গাড়ি বিক্রয় বিজ্ঞপ্তি দেয় বর্তমান পরিচালনা পর্ষদ। গাড়িগুলোর সর্বনিম্ন মূল্য ধরা হ‌য়ে‌ছে ২ কো‌টি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা।

নিলামের বিজ্ঞপ্তিতে বলা হ‌য়ে‌ছে, ইভ্যালি ডটকম লিমিটেডের নামে রেজিস্ট্রেশন করা সাতটি চালু গাড়ি রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন ও ফিটনেস (যে অবস্থায় আছে) ভিত্তিতে খোলা নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির