ঢাকা ০৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ফুড সেফটি মুভমেন্টের আলোচনা সভা ও ইফতার মাহফিল বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট বন্ধ করলেন প্রধানমন্ত্রী ইরানে নিহতের সংখ্যা ১০০০ ছাড়াল : পাল্টাপাল্টি হামলা অব্যাহত জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট প্রাথমিকভাবে ৯ উপজেলায় চালু হচ্ছে কৃষি কার্ড ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে বিএনপির বৈঠক ঈদের ছুটি একদিন বেড়েছে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

ইমরানের ওপর হামলায় সৌদিসহ বিভিন্ন দেশের তীব্র নিন্দা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ নভেম্বর, ২০২২,  12:26 PM

news image

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। দেশটির গণমাধ্যম গণমাধ্যমের খবরে এমনটাই জানানো হয়েছে। 

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছে দেশটি।

ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসির সেক্রেটারি জেনারেল শুক্রবার (৪ নভেম্বর) অল্পের জন্য বেঁচে যাওয়া ইমরান খানের সঙ্গে প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংস্থাটির প্রধান সব ধরনের সহিংসতা, চরমপন্থা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

ইমরান খানের ওপর হামলার ঘটনা দুঃখজনক বলেছেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রীও। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, ইমরান খানের ওপর হামলা ‘দুঃখজনক’ ঘটনা।

ইমরান খানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হোয়াইট হাউজও। বৃহস্পতিবার হোয়াইট হাউজের তরফে জানানো হয়, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার তীব্র নিন্দা জানায় তারা, যিনি সরকার বিরোধী বিক্ষোভের সময় দেশের পূর্বাঞ্চলে হামলার শিকার হয়েছেন।

ইসলামাবাদ অভিমুখে পিটিআই’র লংমার্চের সপ্তম দিনে গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হামলায় তিনি ছাড়া আরও অন্তত ৭ জন পিটিআই নেতা আহত হয়েছেন। তাদের মধ্যে ফয়সাল জাভেদও আছেন।

আহত ইমরান খান এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির