ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ঈদের ছুটিজুড়ে সারাদেশে কালবৈশাখীর আভাস

#

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০২২,  12:19 PM

news image

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত থেকেই রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়ে ঈদের ছুটির পুরোটা জুড়েই কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, ২৯ এপ্রিল থেকে সারাদেশেই কালবৈশাখী ঝড় হবে। ঢাকাতে বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টিপাত হতে পারে। এ অবস্থা থাকবে আগামী ৪ মে পর্যন্ত।

তিনি আরো জানান, গ্রীষ্মকালে সূর্য সরাসরি মাথার উপরে থাকে। বর্তমানে সূর্য বাংলাদেশের উপরে খাড়াভাবে কিরণ দিচ্ছে। ফলে তাপমাত্রা এমনিতেই বেশি। এরমধ্যে জলীয়বাষ্পের পরিমাণ রয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) সকালেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল ৯২ শতাংশ। ফলে শরীরের ঘাম বাতাস টেনে নিতে পারছে না। এজন্য শরীর স্যাঁতস্যাঁতে হয়ে থাকছে। আর তাপটা বেরিয়ে যেতে পারছে না। তাই গরম আরো বেশি অনুভূত হচ্ছে।

২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত টানা ভারি বর্ষণের কোনো আভাস নেই। তবে কালবৈশাখী ঝড় হবে দেশব্যাপী। আর সেটা হবে অস্থায়ীভাবে। এক্ষেত্রে কোথাও কোথাও এক পশলা ভারি বৃষ্টি হবে। এজন্য স্থায়ী বৃষ্টিপাত না হলেও কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত থাকবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির