ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মে, ২০২৫,  11:19 AM

news image

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে সোহান বাবু নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার (৪ মে) বিকেলে উলিপুর পৌরসভার নারিকেলে বাড়ি স›ন্যাসীতলা গ্রামে। নিহত সোহান ওই গ্রামের ছাদেক আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে নিজ বাড়িতে শিশুটির মা ধান সিদ্ধ করার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সোহান বাবু খেলা করছিলো। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুটির মা। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পিছনে পুকুরের পানিতে জিসান বাবুকে ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির