ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয় বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত এলডিসি উত্তরণের পর সক্ষমতা ধরে রাখতে শক্তিশালী আইপিআর ব্যবস্থা জরুরি যাত্রাবাড়ীতে ১০ ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট যাত্রাবাড়ীতে ১০ ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে হতে পারে ভারী বৃষ্টিপাত যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বাড়ল সোনার দাম ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের

উলিপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০২৩,  12:45 PM

news image

কুড়িগ্রামের উলিপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকলাই এর বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলা কৃষি অফিস উলিপুর এর আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৫টি ইউনিয়নের ১'শ ৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
সহকারী কমিশনার (ভুমি) কাজী মাহমুদুর রহমানের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ করা হয়। উক্ত বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হোসেন, কৃষক সভাপতি পার্থ সারতি সরকার, সাইদুল হক বাচ্চু, সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও কৃষকবৃন্দ প্রমূখ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির