ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

একাদশ শ্রেণির ক্লাস শুরু আগামী ১ ফেব্রুয়ারি

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর, ২০২২,  1:07 PM

news image

একাদশ শ্রেণিতে ২০২২–২৩ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে গত ১৫ ডিসেম্বর। এবারও একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না। অনলাইনে হবে ভর্তির কাজ।

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ ৩১ ডিসেম্বর। শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে) ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি। 

দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ ৯ থেকে ১০ জানুয়ারি। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল ও দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ ১২ জানুয়ারি। তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ ১৬ জানুয়ারি। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল ও তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ ১৮ জানুয়ারি। ভর্তিপ্রক্রিয়া ২২ থেকে ২৬ জানুয়ারি এবং ক্লাস শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি ২০২৩।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির