ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা আরও কমলো সোনার দাম সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

এক দেশে বাংলাদেশের প্রতিপক্ষ উইন্ডিজ, অন্য দেশে দক্ষিণ আফ্রিকা

#

স্পোর্টস ডেস্ক

১৭ মার্চ, ২০২২,  10:55 AM

news image

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল থেকে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্ক- উড়াল পথে দূরত্ব ১২ হাজার কিলোমিটারের বেশি। মাঝে পড়বে ভারত মহাসাগর ও তাসমান সাগর। এ বিশাল দূরত্বের দুই মাঠে একই দিনে খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।

অবাক হওয়ার কিছু নেই! মাউন্ট মঙ্গানুইয়ে নারী বিশ্বকাপের ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল ও সেঞ্চুরিয়নে বিশ্বকাপ সুপার লিগে নিজেদের ষষ্ঠ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে তামিম ইকবালের দল। তবে দুই ম্যাচ শুরুর মাঝে রয়েছে ১৩ ঘণ্টার ব্যবধান।

শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঠিক ১৩ ঘণ্টা পর বাংলাদেশ সময় বিকেল ৫টায় দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে স্বাগতিকদের বিপক্ষে খেলবে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।

নারী বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচেই প্রথম জয় তুলে নিয়েছেন নিগার সুলতানা, ফারজানা পিংকি, ফাহিমা খাতুনরা। পাকিস্তানের বিপক্ষে জয়ের ব্যবধান ছিল ৯ রানে। এ জয়সহ পাকিস্তানের সঙ্গে খেলা ১২ ওয়ানডের মধ্যে ৬টিতেই জিতেছ টাইগ্রেসরা।

পাকিস্তান খুবই চেনা হলেও, ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের জন্য পুরোপুরি অচেনা দল ওয়েস্ট ইন্ডিজ। কেননা এখন পর্যন্ত তাদের বিপক্ষে একদিনের কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ নারী দল। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে তিন ম্যাচ খেলে, পরাজয় মিলেছে তিনটিতেই।

ওয়ানডেতে ক্যারিবীয় নারীদের বিপক্ষে এখন পর্যন্ত কোনো ম্যাচ না খেলাকেই নিজেদের জন্য সুবিধা হিসেবে দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার মতে, আগে কখনও মুখোমুখি না হওয়ায় বাংলাদেশ সম্পর্কে ধারণা কম থাকবে উইন্ডিজের।

বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ বিষয়ে জ্যোতি বলেছেন, ‘আমার মতে এটি আমাদের জন্য ভালো। কারণ তারা আমাদের চেনে না, আমরাও অবশ্য তাদের চিনি না। তো তারা জানে না, আমরা কেমন খেলতে পারি। তবে হ্যাঁ, আমরা আমাদের শক্তির ওপর নির্ভর করেই এগোবো।’

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়েরও সুখস্মৃতি রয়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের। তবে সেটি ঘরের মাঠে। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে খেলা ৯ ওয়ানডের একটিও জিততে পারেনি বাংলাদেশ। পরাজয়ের সবচেয়ে কম ব্যবধানটিও ৬১ রানের!

তাই নিজ দলকে আন্ডারডগ হিসেবে মেনে নিয়েই সিরিজে ভালো খেলতে চান বাংলাদেশ দলের কোচ রাসেল ডোমিঙ্গো। বাংলাদেশের বর্তমান ওয়ানডে দলটি নিয়ে আশাবাদী এ প্রোটিয়া কোচ। দলে ভারসাম্য থাকায় বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন ডোমিঙ্গো।

তিনি বলেছেন, ‘আমাদের ওয়ানডে দল নিয়ে আমি খুব খুশি। আমাদের দারুণ ভারসাম্য রয়েছে। টপঅর্ডারে অভিজ্ঞরা আছে, দারুণ কিছু পেসার উঠে আসছে। আমি বলবো ৫০-৫০ ভারসাম্য আছে আমাদের। যা আমাদেরকে সিরিজটিতে আত্মবিশ্বাস দিচ্ছে।’

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির