ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ওমর সানীকে গুলি করার হুমকি জায়েদ খানের

#

বিনোদন ডেস্ক

১২ জুন, ২০২২,  11:15 AM

news image

চিত্রনায়ক ওমর সানীকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে। গত শুক্রবার (১০ জুন) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। যদিও এ অভিযোগকে মিথ্যা দাবি করেছেন জায়েদ খান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৌসুমীর সঙ্গে নাকি জায়েদ খান খারাপ আচরণ করেছেন। এটা নিয়ে জায়েদের ওপর ওমর সানী ভীষণ বিরক্ত ছিলেন। শুক্রবার অনুষ্ঠানে ওমর সানী ঢুকেই সরাসরি জায়েদ খানকে চড় মারেন। এ সময় জায়েদকে উদ্দেশ করে ওমর সানী বলেন, ‘তোরে (জায়েদ) না নিষেধ করছি, আমার বউরে (মৌসুমি) ডিস্টার্ব করবি না। কোনো ফাজলামি করবি না। অসম্মান করে কথা বলবি না।’ এ ঘটনার পরিপ্রেক্ষিতে জায়েদ খান কোমর থেকে পিস্তল বের করে বলেন, ‘গুলি করে দেব।’ ওমর সানী পাল্টা জায়েদ খানকে বলেন, ‘গুলি তোর ...(প্রকাশ অযোগ্য)। তুই আমারে চিনস, আমি ওমর সানী।’

এ বিষয়ে চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক ডিপজল বলেন,  একটু ধাক্কাধাক্কি হয়েছে দুজনের মধ্যে। এইটুকুই।

বিষয়টি নিশ্চিত করেছেন ওমর সানী জানান, জায়েদ আমাকে পিস্তল বের করে গুলি করার হুমকি দিয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত অনেকেই ঘটনাটি দেখেছেন। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির