ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ওড়না ধরে টান দেয়ার অভিযোগে ২ পুলিশ সদস্য প্রত্যাহার

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২২,  12:37 PM

news image

রাজধানীর বনানী থেকে ফেসবুক লাইভে এসে এক নারী অভিযোগ করেছেন, পুলিশের দুই সদস্য তার ওড়না ধরে টান দিয়েছেন। এ ঘটনার পর পুলিশের গুলশান বিভাগের দুই কনস্টেবলকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের পর বনানীর শেরাটন হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

ওই দুই কনস্টেবল পুলিশের গুলশান বিভাগের একজন অতিরিক্ত উপ-কমিশনারের দেহরক্ষী ও একজন গাড়িচালকের দায়িত্বে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে। ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছন।

তিনি জানান, ফেসবুকে করা অভিযোগের ভিত্তিতে দুই কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে।

ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, এক নারী একটি পুলিশের পিকআপের সামনে দাঁড়ানো এক ব্যক্তিকে গালিগালাজ করে বলছেন এই ব্যক্তি তার ওড়না ধরে টান দিয়েছেন। এ সময় সেখানে সাদা পোশাকে ছিলেন দুই পুলিশ সদস্য। এ সময় তাকে পুলিশ সদস্যদের উদ্দেশে গালাগাল করতে শোনা যায়।

পাশে থাকা এক যুবককে তার স্বামী পরিচয় দিয়ে ওই নারী বলেন, এক পুলিশ সদস্য তার স্বামীর শার্ট ছিঁড়ে ফেলেছেন। ওই যুবকও পুলিশ সদস্যদের চোখ তুলে ফেলার হুমকি দিচ্ছিলেন। অপরদিকে তারা চুপ ছিলেন।

ফেসবুকে লাইভ করার আগে ওই এলাকার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ওই নারী হেঁটে যাচ্ছেন। পেছনে তার স্বামী পরিচয়দানকারী ব্যক্তির হাত ধরে দুই পুলিশ সদস্যের টানাহেঁচড়া চলছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির