ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
কমলো সোনা ও রুপার দাম সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ ১৫ বিজিবির চলমান মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ঢাকার বায়ু আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার বুড়িমারী স্থলবন্দরে চার দিন নীরবতা, কারণ ভারতের নির্বাচন ‎

করোনার দ্বিতীয় ডোজ পেলেন ১১ কোটি ৫১ লাখ মানুষ

#

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল, ২০২২,  11:30 AM

news image

দেশে করোনা টিকার দ্বিতীয় ডোজের আওতায় এসেছেন ১১ কোটি ৫১ লাখ ৪৬ হাজার ৬৭৭ জন মানুষ। যা টিকা প্রয়োগে টার্গেট করা জনসংখ্যার প্রায় ৯৭ শতাংশ এবং মোট জনসংখ্যার ৬৮ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজের আওতায় এসেছেন ১২ কোটি ৮২ লাখ ৪৫ হাজার ৪৬৫ জন। এছাড়া দুই ডোজ টিকা পেয়েছেন ১১ কোটি ৫১ লাখ ৪৬ হাজার ৬৭৭ জন এবং বুস্টার ডোজ পেয়েছেন এক কোটি ৮ লাখ ৩৫ হাজার ৬৯৪ জন মানুষ। 

গত ১ নভেম্বর থেকে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৩২ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ৪৪৩ জনকে। প্রথম ডোজ পাওয়াদের মধ্যে এখনও দ্বিতীয় ডোজ টিকা পায়নি ১৫ লাখ ৩৩ হাজার ৫৮৯ জন শিক্ষার্থী।

এদিকে, সোমবার (১১ এপ্রিল) সারাদেশে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে চার হাজার ৯২৮ জন শিক্ষার্থীকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১১ হাজার ৬৮৭ জনকে।

অধিদপ্তর জানিয়েছে, দেশে এই পর্যন্ত ২ লাখ ১২ হাজার ৬৯১ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদেরকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির