ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

করোনায় বিশ্বে ‍‍আরো সাড়ে ৩ হাজার মানুষের প্রাণহানি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মার্চ, ২০২২,  12:01 PM

news image

করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে দুই বছরেরও বেশি সময় ধরে লড়ছে বিশ্ব। গত এক দিনে করোনা শনাক্ত হয়েছে ১৩ লাখ ২৬ হাজার ৬০৬ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫০৯ জনের। এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ লাখ মানুষ।

নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৭৪ হাজার, শনাক্ত ১৩ লাখ ২৬ হাজার ৬০৬ জন। ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪৫ কোটি ৮১ লাখ ৫২ হাজার ১৬৯ জনের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬০ লাখ ৬৫ হাজার ৭১৮ জন।

২০১৯ সালের শেষ দিকে শুরু হওয়া এই মহামারিতে হতাহতের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে গত একদিনে ৪৪ হাজার ৯৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছে ৫৯৬ জনের।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রে ৫ হাজার ১৪৩ জন আক্রান্ত এবং ১১৮ জন মৃত্যুবরণ করেছে। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।

এছাড়া করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এমন দেশের তালিকায় চতুর্থ ফ্রান্স, পঞ্চম যুক্তরাজ্য।

মহামারি শুরুর প্রায় এক বছর পর টিকা আবিষ্কার করতে সক্ষম হন বিজ্ঞানীরা। তারপর থেকে করোনার ঢেউ অনেকটা কমে আসে। এমন অবস্থার পর করোনার নতুন ধরন ওমিক্রন বিশ্বজুড়ে ফের আতঙ্ক সৃষ্টি করে।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ করোনা টিকার বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছে। বেশিরভাগ দেশ করোনার বিধিনিষেধ পুরোপুরি তুলে নিয়েছে। যদিও জাতিসংঘ আশঙ্কা করছে, করোনাভাইরাস দীর্ঘদিন ধরেই পৃথিবীতে থাকবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির