ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

করোনা টিকার প্রথম ডোজ পেয়েছে ৯ কোটি ৯৩ লাখ মানুষ

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  12:03 PM

news image

করোনা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে টিকাদান কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। এ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ৯ কোটি ৯৩ লাখ ৯০ হাজার ৬৫৬ জন মানুষ প্রথম ডোজ টিকা পেয়েছেন। এর মধ্যে টিকা গ্রহণকারী স্কুল শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৪২ লাখ ৪০ হাজার ৯৮০ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, সোমবার সারাদেশে প্রথম ডোজ ২ লাখ ৫২ হাজার ৯১৮ জনকে এবং  দ্বিতীয় ডোজ ৬ লাখ ২১ হাজার ৪৭৫ জনকে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ৯২২ জনকে। 

উল্লেখ্য, গত বছরের ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশের টিকা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকা কার্যক্রম শুরু হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির