ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

কর ফাঁকির অভিযোগের বিরুদ্ধে ড. কামালের রিটের শুনানি আজ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুন, ২০২২,  11:24 AM

news image

এক বছরের আয় ও তার ওপর প্রযোজ্য আয়করের পরিমাণ নিয়ে বিরোধের জের ধরে হাইকোর্টে রিট করেছেন বিশিষ্ট আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। কর আপিল ট্রাইব্যুনালের আদেশ চ্যালেঞ্জ করে দায়ের করা এই রিট শুনানির জন্য কার্যতালিকায় উঠেছে। আজ রোববার (৫ জুন) বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। রিটটি এই বেঞ্চের রোববারের কার্যতালিকার ২ নম্বরে রয়েছে।

রিটে বলা হয়েছে, ২০১৮-১৯ কর বছরের জন্য ড. কামাল হোসেন তার আয়কর রিটার্নে মোট বার্ষিক আয় ১ কোটি ৪ লাখ ৩ হাজার ৪৯৫ টাকা প্রদর্শন করেন এবং সে অনুযায়ী ৭৬ লাখ ৪১ হাজার ৫৪৮ টাকা কর হিসেবে উৎসে কর কর্তন করা হয়েছে বলে উল্লেখ করেন।

২০১৯ সালের ৩০ ডিসেম্বর উপ-কর কমিশনার এক আদেশে তার আয় ২০ কোটি ১১ লাখ ৪ হাজার ২১৯ টাকা ধার্য করেন এবং এর জন্য ৮৭ লাখ ৩৫ হাজার ৬৩৪ টাকা বিলম্ব মাসুলসহ মোট ৬ কোটি ৯ লাখ ৮৫ হাজার ৩৫১ টাকা আয়কর দাবি করেন। ড. কামাল হোসেন এ আদেশের বিরুদ্ধে কর আপিল ট্রাইব্যুনালে আপিল করলে সেটি খারিজ হয়ে যায়।

রিট আবেদনের বিষয়টি নিশ্চিত করে ড. কামাল হোসেনের জুনিয়র আইনজীবী তানিম হোসেন শাওন জানান, কর আপিল ট্রাইব্যুনালের খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটটি রোববার শুনানির তালিকায় রয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির