ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

কারাগারে ডিভিশন চেয়ে ফখরুল ও আব্বাসের রিট

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২২,  1:12 PM

news image

কারাগারে ডিভিশন চেয়ে রিট দায়ের করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের পক্ষে ব্যারিস্টার কায়সার কামাল এই রিট দায়ের করেন।

রিটকারী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ও আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার (৯ ডিসেম্বর) ভোররাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বাসা থেকে নিয়ে যায় ডিবি পুলিশ।

এরপর আদালতে তোলা হলে ৯ ডিসেম্বর বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির