ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি, ২০২৫,  12:38 PM

news image

গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে হামলার শিকার হন বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদের ওপর আওয়ামী দোসর এবং সাবেক মন্ত্রী ও সাবেক মেয়রের লোকজন হামলা চালিয়েছে দাবি করে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজবাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশে হবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অংশ নেবেন। জানা গেছে, আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালানোর সময় তাদের ওপর হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। যাদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

সবাইকে এতে শামিল হওয়ার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি ফেসবুক পোস্টে বলেছে, ‘গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল-জাহাঙ্গীরের চাপাতি বাহিনীর হামলার প্রতিবাদে আজ শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকবেন সারা দেশের আপামর ছাত্র-জনতা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।’

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির