ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

গুলশান এলাকার লোকজন ঘুম থেকে ওঠেনি, তাই ভোটার নেই

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০২৩,  12:24 PM

news image

ঢাকা–১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। এ নির্বাচনে গুলশান-২ এর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে পাঁচটি কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে তিন হাজারের বেশি ভোটার থাকলেও সকাল থেকে ভোট পড়ছে হাতেগোনা কয়েকটি। 

সকাল থেকেই এই কেন্দ্রে ভোটার উপস্থিত কম দেখা যাচ্ছে। এর মধ্যে ৬৫ নম্বর কেন্দ্রটিতে এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র সাতটি। এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২৫৩৯। 

আর ৬৬ নম্বর কেন্দ্রে ভোট পড়েছে ৩/৪টি। গুলশান এলাকার লোকজন সকালে ঘুম থেকে না ওঠায় ভোটার উপস্থিতি কম বলে জানিয়েছেন ৬৬ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার। 

৬৫ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সৈয়দ আব্দুল্লাহ উমর নাছির বলেন, আমার কেন্দ্রটি পুরুষ ভোটার কেন্দ্র। এই পর্যন্ত পাঁচ প্রার্থীর পোলিং এজেন্ট পেয়েছি। নৌকা, লাঙ্গল, সোনালী আঁশ, গোলাপফুল ও একতারা প্রতীকের প্রার্থীর পোলিং এজেন্ট রয়েছে। প্রায় সোয়া এক ঘণ্টায় সাতটি ভোট পড়েছে এখানে।  

৬৬ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. লতিফ সরকার বলেন, গুলশান এলাকার লোকজন ঘুম থেকেই ওঠেনি। আমার কেন্দ্রে ৩/৪টি ভোট পড়েছে। আশা করছি, বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা ভোট দিতে আসবে। ৬৬নং কেন্দ্রটি মহিলা কেন্দ্র বলে জানান এই কর্মকর্তা।  এই কেন্দ্রে ৩১২৯ জন ভোটার রয়েছেন। 

এই কেন্দ্রে নতুন ভোটার আফসানা রহমান জানান, আমি এই বছর প্রথম ভোট দিয়েছি। আমার অনুভূতি অনেক ভালো। ভোট কেন্দ্রের পরিবেশ খুব ভালো। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ জন ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।

গত ১৫ মে মৃত্যুবরণ করেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। তার মৃত্যুতে শূন্য হয় এ আসন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির