ঢাকা ১৮ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ হজ ফ্লাইট উদ্বোধন ১৭ এপ্রিল গণভোটের রায় না মানলে সংকটে পড়বে দেশ : শিশির মনির কিডনি চিকিৎসক ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈন গ্রেপ্তার

ঘন কুয়াশায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ গাড়ির সংঘর্ষ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি, ২০২৫,  11:40 AM

news image

ঘন কুয়াশায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৩ কিলোমিটারের মাথায় আট গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। তবে কারও নিহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৮ জুলাই) ভোরে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী থেকে আমিরাবাদ মোড় পর্যন্ত তিন কিলোমিটারের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আফসার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা কবলিত গাড়িগুলোর মধ্যে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। সংঘর্ষে আরেকটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। ভোরে মহাসড়কে ঘন কুয়াশার কারণে অল্প দূরত্বের কিছুই দেখা যাচ্ছিল না। যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও অন্যান্য গাড়িগুলোর একটির সঙ্গে অপরটির ধাক্কা লাগে। তবে কেউ মারা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ র‍্যাকার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে পুলিশ। সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কে ধীরগতিতে যান চলাচল করছে।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আফসার বলেন, সড়ক দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। সড়ক থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরানোর কাজ চলছে। যানজট নেই তবে ধীরগতি আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির