ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ঘুষের টাকাসহ দুদকের হাতে সরকারি কর্মকর্তা আটক

#

নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০২২,  12:14 PM

news image

ঘুষ নেওয়ার অভিযোগে দিনাজপুরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যালয়ের উপ-মহাপরিদর্শক মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ মে) বিকেলে দিনাজপুর জেলা শহরের অফিস থেকে ঘুষের ৮০ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

জেলার দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আহসানুল কবির পলাশ তাকে গ্রেপ্তার করেন। দুদকের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

দিনাজপুর দুদক কার্যালয় সূত্রে জানা যায়, জেলার চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকার ‘ঈশান অ্যাগ্রো অ্যান্ড ফুড কোম্পানির’ কাছ থেকে লাইসেন্স নবায়ন ও মামলার ভয় দেখিয়ে ৮০ হাজার টাকা ঘুষ দাবি করেন মোস্তাফিজুর রহমান। এই অভিযোগের ভিত্তিতে বিকেলে জেলা শহরের পাহাড়পুরস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যালয়ে দুদকের দল অভিযান পরিচালনা করে। তখন ঈশান অ্যাগ্রো অ্যান্ড ফুড কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ রাশেদুজ্জামান রাশেদ দাবি করেন, তিনি মোস্তাফিজুর রহমানকে ৮০ হাজার টাকা ঘুষ দিয়েছেন। এ সময় আহসানুল কবির পলাশসহ দুদকের ৭ সদস্য তাকে হাতেনাতে ৮০ হাজার টাকাসহ গ্রেপ্তার করেন। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির