ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় মোখা : ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

#

নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০২৩,  11:58 AM

news image

বঙ্গোপসাগরের সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এজন্য ঘূর্ণিঝড়ের সময় কৃষকদের করণীয় বিষয়ে নির্দেশনা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং। সংস্থাটির এ উইংয়ের পরিচালকের সই করা একটি চিঠি সব জেলা ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

কর্মকর্তাদের চিঠিতে জানানো হয়, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী বঙ্গপোসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। আগামী ১২ অথবা ১৩ মে এর মধ্যে লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা আছে। এসময়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর লক্ষ্যে নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য দিকনির্দেশনা প্রদান করা হলো।

১। পাকা ধান (৮০ শতাংশ), পরিপক্ব আম ও অন্যান্য সংগ্রহ উপযোগী ফসল দ্রুত সংগ্রহ করার জন্য কৃষকদের পরামর্শ প্রদান।
২। কৃষকদের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কার সতর্কতামূলক তথ্য মাঠে ব্যাপক প্রচার প্রচারণার ব্যবস্থা গ্রহণ করা।
৩। সার্বক্ষণিক কর্মস্থলে থেকে কৃষকদের পরামর্শ প্রদানের জন্য কৃষকের পাশে থাকা।
৪। আবহাওয়া সংক্রান্ত যেকোনো তথ্য ও পরামর্শের জন্য বিএএমআইএস পোর্টাল অনুসরণ করতে হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির