ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বুড়িমারী স্থলবন্দরে চার দিন নীরবতা, কারণ ভারতের নির্বাচন ‎ ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ এলএনজি টার্মিনাল বন্ধ, কমেছে গ্যাসের চাপ আজ শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছি : জ্বালানিমন্ত্রী দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করবে এনসিপি নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত

চার মাসে রাজস্ব ঘাটতি ৬৪০০ কোটি টাকা

#

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২২,  11:39 AM

news image

চলতি (২০২২-২৩) অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ের নেতিবাচক ধারা অব্যাহত রয়েছে। প্রথম তিন মাসের ধারাবাহিকতায় অক্টোবরেও রাজস্ব আদায়ে ঘাটতিতে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।অর্থবছরের চতুর্থ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ৩৪৯ দশমিক ৯২ কোটি টাকা কম আদায় করেছে এনবিআর। এর ফলে অর্থবছরের প্রথম চার মাসে ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪০৪ দশমিক ৮৭ কোটি টাকা।

এই অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। যদিও অর্থনীতিবিদরা এই লক্ষ্যমাত্রাকে অস্বাভাবিক বলছেন। তাদের মতে, অর্থবছর শেষে বড় ধরনের ঘাটতি থাকবে।

এনবিআরের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এনবিআর রাজস্ব আদায় করেছে ৯০ হাজার ৯০১ দশমিক ৯৯ কোটি টাকা। লক্ষ্য ছিল ৯৭ হাজার ৩০৬ দশমিক ৮৬ কোটি টাকা। অর্থাৎ ছয় হাজার ৪০৪ দশমিক ৮৭ কোটি টাকা ঘাটতি রয়েছে।

বিগত অর্থবছরের প্রথম চার মাসে ৭৯ হাজার ৬৬২ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। সে হিসাবে গত অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৭৭ শতাংশ।

এই চার মাসে আমদানি ও রপ্তানি থেকে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৩৪ হাজার ৭৩৯ দশমিক ৮৬ কোটি টাকা, আদায় হয়েছে ২৯ হাজার ৯৩৬ দশমিক ৮৭ কোটি টাকার। লক্ষ্যমাত্রার চেয়ে কম আদায় হয়েছে ১৩ দশমিক ৮৩ শতাংশ। গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৬০ শতাংশ।

স্থানীয় পর্যায়ে মূসক লক্ষ্যমাত্রার ৯৯ দশমিক ৮৮ শতাংশ আদায় করতে পেরেছে এনবিআর। ৪ মাসে মূসক আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৪ হাজার ২২৫ কোটি। আদায় হয়েছে ৩৪ হাজার ১৮৪ কোটি টাকার মূসক৷

অন্যদিকে আয়করে লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৫৬১ কোটি টাকা কম আদায় হয়েছে। চার মাসে এই খাত থেকে এসেছে ২৬ হাজার ৭৮০ কোটি টাকা। এই আয় গত অর্থবছরের তুলনায় ১২ দশমিক ১৭ শতাংশ বেশি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির