ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

চোরাই চকলেট-কসমেটিকস-যৌন উত্তেজক ওষুধসহ আটক ৪

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২২,  1:02 PM

news image

পৌনে ৭৭ লাখ টাকা মূল্যের চোরাই চকলেট, কসমেটিকস ও যৌন উত্তেজক ওষুধসহ ৪ চোরা কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইলও জব্দ করা হয়।

আটকরা হলেন- মো. তৌহিদুল ইসলাম (২৯), মো. মনিরুল ইসলাম (৩৩), মো. কাউছার (২৪) ও মো. জুয়েল (৩৫)। শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (এএসপি) এনায়েত কবীর শোয়েব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর কোতয়ালী থানার আকমল খান রোডের বাবুবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রায় ৭৬ লাখ ৬৭ হাজার ৬৪০ টাকা মূল্যের ১ লাখ ২৪ হাজার ৮৫০টি চকলেট, ২৬ হাজার ৪৬৪টি বিভিন্ন ধরনের কসমেটিকস ও ১ হাজার ৪৬২টি যৌন উত্তেজক ওষুধসহ ৪ চোরা কারবারিকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এনায়েত কবীর শোয়েব জানান, আসামিরা চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে চকলেট, কসমেটিকস ও যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন বিদেশি পণ্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো।  আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির