ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

ছুটির দিনে স্বস্তিদায়ক ঢাকার বায়ু

#

নিজস্ব প্রতিবেদক

০১ মে, ২০২৩,  10:30 AM

news image

বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, আজ ঢাকার বায়ু কেবল সংবেদনশীল মানুষদের জন্য অস্বাস্থ্যকর। ঢাকার বায়ু মানের এই অবস্থা নাগরিকদের অধিকাংশের জন্যই স্বস্তি নিয়ে এসেছে।

বৃহস্পতিবার সকালের তথ্য অনুযায়ী, দূষণের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। আইকিউ এয়ারের সূচকে আজ জাকার্তার স্কোর ১৫৪, অবস্থান প্রথম। ঢাকার স্কোর ১০৬, অবস্থান ১২তম।

তালিকায় দেখা গেছে, জাকার্তার পরের স্থানগুলোতে রয়েছে নেপালের কাঠমান্ডু, চীনের উহান ও চেঙডু। পাকিস্তানের লাহোর এবং ভিয়েতনামের হ্যানয় রয়েছে এর পরের অবস্থানগুলোতে।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির