ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জুবায়েরপন্থিরা

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৪,  1:33 PM

news image

সম্প্রতি টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থিদের হামলা ও তাবলিগের চলমান সমস্যা ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জুবায়েরপন্থিরা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কাকরাইল মসজিদে দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তাবলিগ জামাত বাংলাদেশের বার্তা প্রেরক হাবিবুল্লাহ রায়হান আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করবেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষস্থানীয় মুরব্বি, বাংলাদেশের সকল ইসলামী দলের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ।

উপস্থিত থাকবেন- মাওলানা মামুনুল হক সাহেব, মাওলানা মাহফুজুল হক সাহেব (বেফাক মহাসচিব), মানান আব্দুল হামিদ সাহেব (পীর সাহেব মধুপুর), মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব (কুড়িল), মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব (ফরিদাবাদ), মাওলানা বাহার উদ্দিন জাকারিয়া সাহেব (আরজাবাদ), মুফতি জসিম উদ্দিন সাহেব (হাটহাজারী), মাওলানা সালাউদ্দিন সাহেব (পীর সাহেব নানুপুর), মাওলানা আব্দুল আউয়াল সাহেব (নারায়ণগঞ্জ), মাওলানা লোকমান মাঝারি সাহেব, মাওলানা নাজমুল হাসান সাহেব (উত্তরা), মুফতি কেফায়তুল্লাহ আজহারী (উত্তরা), খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী সাহেবসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

উক্ত সাংবাদ সম্মেলনে, সকল সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির