ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

জাতীয় স্লোগান হচ্ছে ‘জয় বাংলা’

#

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২২,  4:43 PM

news image

মন্ত্রিসভার বৈঠকে ‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগির এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান হিসেবে বিবেচনা করতে হবে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আজকে কেবিনেটে আলাপের পর সিদ্ধান্ত হয়েছে যে, জয় বাংলাকে কেবিনেট থেকে একটা সার্কুলার দিয়ে জাতীয় স্লোগান হিসেবে প্রচার করতে হবে। অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে কোর্টের ইনস্ট্রাকশন নিয়ে আমরা নোটিফিকেশন দিয়ে দেব।

উল্লেখ্য, ২০২০ সালে ১০ মার্চ বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ ‘জয় বাংলা’-কে বাংলাদেশের জাতীয় স্লোগান হবে বলে রায় দেন। ওই দিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিট আবেদনকারী আইনজীবী ড. বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

রায় ঘোষণার সময় আদালত পর্যবেক্ষণে বলে, ‘জয় বাংলা জাতীয় ঐক্যের স্লোগান। জয় বাংলা জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রিয় স্লোগান এবং জয় বাংলা ৭ মার্চের ভাষণের সঙ্গে সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে।‘

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির